ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

চাঁদে আঘাত হানবে রকেটের টুকরো, বিস্ফোরণের শক্তি ৩ টন বোমার সমান

মহাকাশে ৫ হাজার ৪০০ মাইল গতিতে ছুটছে পাঁচতলা ভবনের সমান পরিত্যক্ত অংশ; পৃথিবীতে ক্ষয়ক্ষতির ঝুঁকি নেই
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম
চাঁদে আঘাত হানবে রকেটের টুকরো, বিস্ফোরণের শক্তি ৩ টন বোমার সমান

মানুষের তৈরি পাঁচতলা ভবনের সমান একটি রকেটের পরিত্যক্ত অংশ আজ বুধবার (৫ আগস্ট) প্রচণ্ড গতিতে চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়তে যাচ্ছে। প্রতি ঘণ্টায় প্রায় ৫ হাজার ৪০০ মাইল বেগে ছুটে চলা এই যন্ত্রাংশটির সংঘর্ষের ফলে তিন টন টিএনটি (বিস্ফোারক) বোমার সমপরিমাণ শক্তি উৎপন্ন হবে বলে জানিয়েছেন মহাকাশ গবেষকরা।

জানা গেছে, মহাকাশে সফলভাবে চন্দ্রযান পৌঁছে দেওয়ার পর স্পেসএক্সের ‘ফ্যালকন ৯’ রকেটের ওপরের অংশটি এক বছরেরও বেশি সময় ধরে কক্ষপথে ভাসছিল। পরবর্তীতে চাঁদের শক্তিশালী অভিকর্ষজ বলের প্রভাবে এটি ধীরে ধীরে চাঁদের দিকে টেনে যায়।

মহাকাশবিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, রকেটের অংশটি চাঁদের দৃশ্যমান অংশের ‘আইন্স্টাইন গহ্বরের’ কাছে আঘাত হানবে। এই শক্তিশালী সংঘর্ষের প্রভাবে চাঁদের মাটিতে প্রায় ২৭ মিটার (৮৮ ফুট) চওড়া এবং ৫ মিটার (১৬ ফুট) গভীর একটি নতুন খাদের (গহ্বর) সৃষ্টি হবে।

টেক্সাস ইউনিভার্সিটির গবেষক উইলিয়াম জো উল্লেখ করেন, সংঘর্ষের প্রচণ্ডতায় সৃষ্ট ধূলিকণা ও ধ্বংসাবশেষের মেঘ চাঁদের পৃষ্ঠ থেকে প্রায় ৭৫ থেকে ১০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত লাফিয়ে উঠতে পারে। অন্যদিকে, নিউ মেক্সিকোর লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির গবেষক বেঞ্জামিন ফার্নান্দো জানান, সংঘর্ষের মুহূর্তের আলোর ঝলকানি এক সেকেন্ডের কম স্থায়ী হলেও এর ফলে উৎক্ষিপ্ত বস্তুকণা শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে মহাকাশ ও পৃথিবী থেকে কয়েক মিনিটের জন্য দৃশ্যমান হতে পারে।

তবে সংঘর্ষের প্রভাব নিয়ে উদ্বেগের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বিজ্ঞানীরা। চাঁদে কোনো বায়ুমণ্ডল না থাকায় এই বিস্ফোরণের কারণে পৃথিবী কিংবা ভবিষ্যতের মানব মহাকাশ অভিযানের ওপর কোনো ক্ষতিকর প্রভাব বা ঝুঁকি তৈরি হবে না।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, তারা তাদের ‘লুনার রিকনসাইস্যান্স অরবিটার’ (LRO)-এর মাধ্যমে সংঘর্ষের আগের ও পরের ছবি ধারণ করে পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করবে। তবে এ ধরনের ঘটনা গভীর মহাশূন্যে জমে থাকা ‘মহাকাশ বর্জ্য’ (Space Debris) সুনির্দিষ্ট ব্যবস্থাপনার জরুরি প্রয়োজনীয়তাকে আবারও বিশ্বমঞ্চে সামনে নিয়ে এসেছে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদে আঘাত হানবে রকেটের টুকরো, বিস্ফোরণের শক্তি ৩ টন বোমার সমান

একটি গান, একটি সংকেত, আর ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক এক রাত / অপারেশন জ্যাকপট: রক্তে লেখা নৌ-সংগ্রামের মহাকাব্য

ভৌগোলিক বাধায় থমকে গেল ঢাকার বহু বছরের কূটনৈতিক প্রচেষ্টা / “বাংলাদেশ কখনোই আসিয়ানের সদস্য হতে পারবে না”

১৭১ দিনের বেকারত্ব: প্রশিক্ষণ বিতর্কে অনড় সরকার

কীভাবে বাংলাদেশের জুলাইয়ের হতাহতের তালিকা প্রমাণ নিয়ে মারাত্মক প্রশ্ন তুলেছিল

জুলাই-আগস্টের অভ্যুত্থানে অভিযোগকারীকে আসামি এবং ভিকটিমকে বিবাদী করার অভিযোগ

জুলাই শহীদ গেজেটে আন্দোলন-বহির্ভূত মৃত্যুর নাম যেভাবে অন্তর্ভুক্ত হলো

হাঁড়ি জ্বলছে না বাসায়, ঢাকা জুড়ে চরম গ্যাস সংকট

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি, উত্তপ্ত চট্টগ্রাম-ফেনী / হবিগঞ্জে বাধার পর সিলেটেও এনসিপির গাড়িবহরে হামলা

আবু সাঈদ হত্যা / এক মৃত্যুর হাজারো প্রশ্ন

১০

‘ভারতীয় এজেন্ট’ আতঙ্ক ও শহীদ গেজেট বিতর্ক

১১

কওমি মাদ্রাসায় শিশু নির্যাতন ও জঙ্গিবাদ: এক অনিয়ন্ত্রিত ব্যবস্থার ভয়াবহ চিত্র

১২

গ্রিন ইয়ার্ডের আড়ালে রক্তের দাগ / জাহাজভাঙায় শতকোটির বিনিয়োগেও থামছে না মৃত্যু

১৩

অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গড়ার প্রত্যয় শেষ হলো ‘বর্ষামঙ্গল উৎসব ১৪৩৩’

১৪

তীব্র গ্যাসসংকটে ধুঁকছে শিল্পখাত, উৎপাদনে স্থবিরতায় চরম ভোগান্তিতে গ্রাহক

১৫

২০২৪ সালের জুলাই-আগস্টের গণকবরের দাবি একটি ‘কল্পকাহিনী’

১৬

‘টেসলা’ সমাচার: বৃষ্টি এলেই ভাড়া দ্বিগুণ, রাস্তায় নামলেই ঝুঁকি

১৭

‘জুলাই শহীদ’ গেজেটের অর্ধেক মৃত্যুই ৫ আগস্ট-এর পর

১৮

কীভাবে বাখের আলী বাংলাদেশের ‘গেজেটভুক্ত’ জুলাই শহীদ তালিকায় ‘কবির’ হয়ে গেলেন

১৯

আঁধারেই ডুবে আছে রাজধানী / বাতিহীন রাস্তায় বাড়ছে ছিনতাই, দুর্ঘটনা আর নিরাপত্তাহীনতার ভয়

২০