ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

একাত্তরের শরণার্থী জীবনের স্মৃতি, আলোকচিত্র, গান ও প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে আয়োজন
প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম
আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

একাত্তরের শরণার্থী জীবনের ভয়াবহতা, বেদনা, সংগ্রাম ও মানবিক স্মৃতিকে স্মরণ করে আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ আয়োজন ‘সেপ্টেম্বর অন যশোর রোড’। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে শনিবার বিকেল সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠানটি। এর আয়োজন করেছে স্মৃতি ’৭১।

আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা September on Jessore Road–এর নাম অনুসরণে এ আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ঘরবাড়ি ও আপনজন হারিয়ে অসংখ্য মানুষ যশোর রোড ধরে ভারতে আশ্রয়ের জন্য পাড়ি দিয়েছিলেন। শরণার্থী শিবিরে তাঁদের অনিশ্চিত জীবন, রোগ-শোক, মৃত্যু ও বেঁচে থাকার সংগ্রাম গিন্সবার্গের কবিতায় উঠে এসেছিল।

আয়োজকদের ভাষ্য, সেই ইতিহাস ও মানবিক স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে একাত্তরের শরণার্থী জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরবেন সেই সময় শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া কয়েকজন মানুষ। তাঁদের মুখ থেকে শোনা যাবে সেই সময়ের স্মৃতি, অভিজ্ঞতা ও বেঁচে থাকার গল্প।

অনুষ্ঠানে দেশের প্রখ্যাত শিল্পীরা শরণার্থী জীবনের ওপর চিত্র আঁকবেন। দর্শকদের জন্য এসব চিত্র সংগ্রহের সুযোগও থাকবে। পাশাপাশি ৭১টি আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হবে একাত্তরের শরণার্থী শিবিরের নানা স্মৃতি ও বাস্তবতা।

অ্যালেন গিন্সবার্গকে উৎসর্গ করে September on Jessore Road কবিতার অংশবিশেষ বাংলা ও ইংরেজিতে আবৃত্তি করা হবে। শরণার্থী শিবিরে মানুষের মনোবল ধরে রাখতে যে গানগুলো গাওয়া হতো, সেসব গানসহ অন্যান্য সংগীত পরিবেশনাও থাকবে অনুষ্ঠানে।

এ ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মিত ডকুমেন্টারি ‘একাত্তরের শরণার্থী’ প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাত্তরের সেই শরণার্থী জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত মানুষ ও শিল্পীরা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, একাত্তরকে শুধু ইতিহাসের পাতায় নয়, সেই ইতিহাসের ভেতর দিয়ে হেঁটে আসা মানুষের কণ্ঠে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। যাঁরা ট্রাকে করে শরণার্থী শিবিরে গান গাইতেন এবং পরবর্তীতে মুক্তির গান চলচ্চিত্রের মাধ্যমে যাঁদের দেখা গেছে, তাঁদের কয়েকজনও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শরণার্থী মিছিলে নিজের মাকে হারানোর স্মৃতিও তুলে ধরবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

স্থান: মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তন, আগারগাঁও, ঢাকা

সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল সাড়ে ৫টা

আয়োজক: স্মৃতি ’৭১

‘সেপ্টেম্বর অন যশোর রোড’—একাত্তরের শরণার্থী জীবনের ইতিহাস ও মানবিক স্মৃতিকে স্মরণ করার এ আয়োজনে সপরিবার ও সবান্ধব সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

যেভাবে সমন্বিত ডিজিটাল-রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘গুমচর’

১০

শাহজালাল বিমানবন্দরের সামনে প্রবাসীর ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

১১

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

১২

প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

১৩

প্রস্তাবিত নতুন পে স্কেল: কোন গ্রেডে কত বেতনের প্রস্তাব?

১৪

বিশ্বব্যাংকের সতর্কবার্তা / বাংলাদেশে চাকরি হারাবে ছয় লাখ মানুষ, বাড়বে দারিদ্র্য

১৫

গাজীপুরে নিখোঁজের পরদিন ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল শিশুর মরদেহ

১৬

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার করুণ মৃত্যু

১৭

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৬২৬, নিখোঁজ আড়াই হাজার

১৮

রঙ-তুলিতে সম্প্রীতি ও স্বাধীনতার গল্প, পুরস্কার পেল ১২ শিশু-কিশোর

১৯

রংপুরে ৪ খুনের বিচার দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন, ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিতণ্ডা

২০