ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা: মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মানববন্ধন

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৩:২০ পিএম
সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা: মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মানববন্ধন

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশের ওপর আরোপিত অঘোষিত নিষেধাজ্ঞার প্রতিবাদে সরব হয়েছেন উচ্চ আদালতে কর্মরত গণমাধ্যমকর্মীরা। রবিবার (৩ মে) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে এক মানববন্ধন কর্মসূচির মাধ্যমে তারা এই প্রতিবাদ জানান।

দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে ১টা ২০ মিনিট পর্যন্ত। এতে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৭ জানুয়ারি থেকে উচ্চ আদালতের এজলাসে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা এবং তথ্যের অবাধ প্রবাহের পরিপন্থী বলে অভিহিত করেন তারা।

প্রতিবাদ সভায় এসআরএফ সভাপতি মাসউদুর রহমান রানা বলেন, "দীর্ঘ কয়েক মাস ধরে সাংবাদিকদের এজলাসে প্রবেশ করতে না দেওয়া আমাদের মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং তা জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। অবিলম্বে এই বিধিনিষেধ প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা সুপ্রিম কোর্টের সংবাদ পরিবেশন বয়কট করতে বাধ্য হবেন।"

সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম বলেন, আদালত একটি উন্মুক্ত স্থান। সেখানে সংবাদকর্মীদের প্রবেশে বাধা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে সংবাদ প্রকাশের জন্য অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন এসআরএফ-এর কার্যনির্বাহী সদস্য মাজহারুল হক মান্না। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকেরা হুঁশিয়ারি দেন যে, পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করায় বিচারপ্রার্থী এবং আইনি সংবাদ পরিবেশনে জটিলতা তৈরি হয়েছে বলে গণমাধ্যমকর্মীরা মনে করছেন।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঙ্গোয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা, মৃত্যু বেড়ে ২,৩২৫

অপারেশন জ্যাকপটের বীর জলযোদ্ধাদের স্মরণে রাজধানীতে বিশেষ অনুষ্ঠান

জেএমবি’র ভয়াল সিরিজ বোমা হামলার ২১ বছর

২৬ দিন ধরে বন্ধ ময়মনসিংহের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র

ওষুধে কর: মওকুফে স্বস্তি, নাকি নতুন ঝুঁকির শঙ্কা?

১৫ আগস্ট ২০২৬: ইতিহাস, বর্তমান ও করণীয়

‘অপারেশন জ্যাকপট’-এ মোংলা সমুদ্রবন্দর গুঁড়িয়ে দেওয়ার প্রলয়ংকরী ইতিহাস

চট্টগ্রাম বন্দরের দুর্ধর্ষ নৌ কমান্ডো ডা. মোহাম্মদ শাহ আলম বীর উত্তম

চট্টগ্রাম বন্দরে ‘অপারেশন জ্যাকপট’-এর নায়ক আবদুল ওয়াহেদ চৌধুরী বীর উত্তম, বীর বিক্রম

ইতিহাসের পাতায় এক বীরের পদচ্ছাপ / নৌ-কমান্ডো এনামুল হক ও অপারেশন জ্যাকপট

১০

দুর্ধর্ষ সাঁতারু মুক্তিবাহিনীর অজানা বীরত্বগাথা

১১

শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন ও মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে একমত যুক্তরাষ্ট্র ও ভারত

১২

ফ্রান্স থেকে বাংলাদেশ / প্রিয়ভূমি’র টানে ৮ নৌসেনার দুঃসাহসিক পলায়ন

১৩

ছিনতাইকারীদের ধাক্কা, সড়কে পড়ে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত

১৪

৫ বছরে ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার আশ্বাস অ্যামচেমের

১৫

২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

১৬

গ্যাস-কয়লা সংকটে বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র / ৩,৭৫৭ মেগাওয়াট লোডশেডিংয়ে কাবু দেশ

১৭

সিরিয়ায় ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

১৮

ব্যাংকের পরিচালনা পর্ষদের দুই বছরের সীমা তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক

১৯

রুশ সাংস্কৃতিক কেন্দ্রে ‘অপারেশন জ্যাকপট ডে’ স্মারক অনুষ্ঠান ১৬ আগস্ট

২০