ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

আলজেরিয়াকে উড়িয়ে আর্জেন্টিনার শুভ সূচনা

৬টি বিশ্বকাপে খেলার কীর্তি ও ক্লোসার রেকর্ড ছোঁয়া হ্যাটট্রিক
প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৪:২২ পিএম
আলজেরিয়াকে উড়িয়ে আর্জেন্টিনার শুভ সূচনা

অনুমিতই ছিল ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নামামাত্রই বিশ্বরেকর্ডের পাতায় নতুন ইতিহাস লিখবেন লিওনেল মেসি। তবে প্রথম ম্যাচেই যে তিনি ফুটবল বিশ্বকে এমন এক জাদুকরী রাত উপহার দেবেন, তা বোধহয় খোদ আর্জেন্টাইন সমর্থকেরাও কল্পনা করেননি। কদিন আগেই জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা বলেছিলেন, বিশ্বকাপে তাঁর সর্বোচ্চ গোলের রেকর্ড যদি কেউ ভাঙেন, তবে তিনি চান সেটা যেন মেসিই করেন। প্রথম ম্যাচেই ক্লোসার সেই ‘ইচ্ছা পূরণ’ করে ফেললেন আর্জেন্টাইন মহাতরকা। লিওনেল মেসির দুর্দান্ত এক হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এই জাদুকরী হ্যাটট্রিকের ওপর ভর করে মিরোস্লাভ ক্লোসার পাশাপাশি লিওনেল মেসি এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের যৌথ সর্বোচ্চ গোলদাতা।

এক ম্যাচে রেকর্ডবুকের ওলটপালট

ম্যাচটি মাঠে গড়ানোর সাথে সাথেই অনন্য এক রেকর্ডের মালিক হয়ে যান এলএমটেন। বিশ্বের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে টানা ৬টি বিশ্বকাপে মাঠে নামার একক কীর্তি এখন শুধুই মেসির। তবে ফুটবল বিশ্ব বুঁদ হয়েছিল তাঁর গোলের রেকর্ডের অপেক্ষায়। ১৩টি বিশ্বকাপ গোল নিয়ে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ শুরু করেছিলেন মেসি। আর ম্যাচ যখন শেষ হলো, ক্লোসার সমান ১৬ গোল নিয়ে মাঠ ছাড়লেন তিনি।

রেকর্ডের এই রাতটিকে মেসি স্মরণীয় করে রাখলেন বিশ্বকাপে নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক দিয়ে। এর আগে ২০১৪ সালে নাইজেরিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করলেও, বিশ্বকাপের মঞ্চে এটিই তাঁর প্রথম হ্যাটট্রিক। এই গোলের পর আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম বয়সী এবং সবচেয়ে বেশি বয়সী গোলদাতা—দুই জায়গাতেই এখন শোভা পাচ্ছে কেবল লিওনেল মেসির নাম।

প্রথমার্ধে অফসাইডের নাটক ও ‘মেসি-ম্যাজিক’

আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের ২০০তম ম্যাচ খেলতে নামা মেসি ম্যাচের মাত্র ৫ম মিনিটেই জাল খুঁজে পেয়েছিলেন। তবে অফসাইডের কারণে সমর্থকদের সেই উল্লাস টেকেনি। তিন মিনিট পর ফারেস চাইবির আচমকা গোলে স্তব্ধ হয়ে গিয়েছিল আর্জেন্টিনার ডিফেন্স। তবে আলজেরিয়ার সেই গোলটিও অফসাইডের কারণে বাতিল হলে সমতায় থাকে দুই দল।

তবে ‘মেসি-ম্যাজিক’ দেখতে সমর্থকদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে নিজের চিরচেনা ট্রেডমার্ক জোরালো শটে আলজেরিয়ার জাল কাঁপিয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলের লিড এনে দেন অধিনায়ক। প্রথমার্ধের বাকি সময় আলজেরিয়া ডিফেন্স সামলাতে ব্যস্ত থাকায় আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে কোনো কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি।

রোনালদোকে স্পর্শ ও আক্ষেপ ঘুচানো হ্যাটট্রিক

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে একটি সহজ সুযোগ মিস করলেও, গোলের জন্য মরিয়া মেসি ৬০ মিনিটে আবারও সফল হন। বক্সের বেশ কিছুটা দূর থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নেওয়া জোরালো শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান প্রথম দফায় ঠেকিয়ে দিলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। রিবাউন্ডে ধেয়ে আসা বল আলতো টোকায় জালে জড়িয়ে বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর ১৫ গোলের রেকর্ড স্পর্শ করেন মেসি।

বিশ্বকাপে মেসির কোনো হ্যাটট্রিক নেই—আর্জেন্টাইন সমর্থকদের দীর্ঘদিনের এই আক্ষেপ ঘুচে যায় ম্যাচের ৭৭ মিনিটে। ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন গোলটি আসে এই সময়ে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জাদুকরী বাঁকানো শটে নিখুঁতভাবে পোস্টের কোণ খুঁজে নেন মেসি। কোটি ফুটবলপ্রেমীর চেনা এই শটেই পূর্ণ হয় তাঁর প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক।

এই হ্যাটট্রিকের পর বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা দাঁড়াল ১৬ এবং এর পাশাপাশি রয়েছে ৮টি অ্যাসিস্টও। মেসির এই রাজকীয় ফর্মে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে হেক্সা (৬ষ্ঠ) মিশন এবং শিরোপা ধরে রাখার লড়াইয়ে রাজসিকভাবেই যাত্রা শুরু করল আলবিসেলেস্তেরা।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা নাকি ৭১-এর শহীদ, অথচ জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে

আলজেরিয়াকে উড়িয়ে আর্জেন্টিনার শুভ সূচনা

১৭ জুন ১৯৭১: জগদীশপুর গণহত্যা, আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক যুদ্ধ এবং প্রতিরোধ

১১ জুন ১৯৭১: বিশ্বজুড়ে বাংলাদেশের পক্ষে সংহতি

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন

৭ জুন ১৯৭১: বিশ্বমঞ্চে কূটনৈতিক তৎপরতা ও অবরুদ্ধ বাংলায় প্রতিরোধ

৬ জুন ১৯৭১: অসাম্প্রদায়িকতার ডাক, রাজনৈতিক সমাধানের ৪ শর্ত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর অতিরিক্ত মার্কিন শুল্ক, কোন দেশে কত?

বাড়ল বিদ্যুতের দাম, মূল্যস্ফীতির আগুনে নতুন চাপ

নাটোরের ছাতনী গণহত্যা

১০

৪ জুন ১৯৭১: ছাতনীতে নারকীয় হত্যাযজ্ঞ, আন্তর্জাতিক চাপ ও রণাঙ্গনে প্রতিরোধ

১১

৩ জুন ১৯৭১: জাতিসংঘে তোলপাড়, বিশ্ব জনমত গঠন ও রণাঙ্গনের রক্তক্ষয়ী সংঘাত

১২

তোফায়েল আহমেদ / বর্ণাঢ্য রাজনীতির এক ফিনিক্স পাখি

১৩

উনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ আর নেই

১৪

১ জুন ১৯৭১: নগরকান্দা গণহত্যা, রণাঙ্গনে বিজয় ও বিশ্ব কূটনীতির নতুন মোড়

১৫

৩১ মে ১৯৭১: ‘সমঝোতার সুযোগ নেই’, বিশ্ব রাজনীতির সমীকরণ ও রণাঙ্গনের খণ্ডচিত্র

১৬

৩০ মে ১৯৭১: রক্তক্ষয়ী গণহত্যা, রণাঙ্গনের প্রতিরোধ ও বিশ্ব কূটনৈতিক অঙ্গন

১৭

রক্তস্নাত বুরুঙ্গা গণহত্যা (সিলেট)

১৮

২৬ মে ১৯৭১: রক্তক্ষয়ী গণহত্যা, প্রতিরোধ ও বিশ্ব রাজনীতির অঙ্গন

১৯

ভীমনালী গণহত্যা: যে নির্মম ট্র্যাজেডি আজও এক উপেক্ষিত

২০