ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে মরিনিওর দ্বারস্থ পর্তুগাল

ক্রীড়া প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পিএম
০১ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোর পোর্টফোলিওতে সব আছে। শুধু নেই একটি বিশ্বকাপ। সবশেষ বিশ্বকাপে এ আফসোস ঘুচে গেছে তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। ২০২৬ সালে রোনালদোর আক্ষেপ ঘোচাতে এবার উঠে পড়ে লেগেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। জোসে মরিনিওর সঙ্গে ‘যোগাযোগ স্থাপন করেছে’ তারা। পরের বছরের ফিফা বিশ্বকাপে পর্তুগালের জাতীয় দলের কোচ হিসেবে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা এখন প্রবল।

বর্তমানে তুরস্কের ক্লাব ফেনারবাচের দায়িত্বে আছেন মরিনিও। ক্লাবটি এখন গালাতাসারাইকে তিন পয়েন্টে পেছনে রেখে তুর্কি লিগের শিরোপার লড়াইয়ে আছে। সিএনএন পর্তুগালের খবর অনুযায়ী, ফেডারেশন মরিনিওর রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতেও প্রস্তুত। আর ‘গোল’-এর প্রতিবেদন বলছে, চুক্তি প্রায় চূড়ান্ত।

যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদো ও জোসে মরিনিওর পুনর্মিলনও দেখা যেতে পারে। রিয়াল মাদ্রিদে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই দুজন একসঙ্গে থেকে বড় সাফল্য পেয়েছিলেন। কিছুদিন আগেও গুঞ্জন ছিল রোনালদো হয়তো সৌদি লিগ ছেড়ে মরিনিওর ফেনারবাচেতে যোগ দেবেন। সেটা না হলেও, এবার তারা আবারও জাতীয় দলে এক হতে পারেন।

পর্তুগালের সাম্প্রতিক পারফরম্যান্সও বেশ ভালো। জুনের ৪ তারিখ জার্মানির বিপক্ষে নেশনস লিগের সেমিফাইনাল খেলতে নামবে তারা। এরই মধ্যে কোচিং নিয়ে আলোচনা চলছে, জানিয়েছে পর্তুগিজ গণমাধ্যম।

মরিনিওও একাধিকবার বলেছেন, জাতীয় দলকে কোচিং করানোর ইচ্ছে তার রয়েছে। ২০১৯ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার শেষ হওয়ার আগে এটা করতে চাই। তবে আমার ক্যারিয়ার এখনও অনেকটা বাকি, তাই এখনই সেটা হবে না। দেখা যাক সুযোগ আসে কিনা।’

মরিনিওর সাফল্যমণ্ডিত কোচিং ক্যারিয়ারে পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের মতো ক্লাব আছে। তবে তিনি এখনও কোনো জাতীয় দলের কোচ হননি। এবার হয়তো সেই স্বপ্নপূরণের পালা!

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরখানে খ্রিষ্টান পরিবারের জমি দখল ও হুমকির অভিযোগ

১

‘অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে’

২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

৩

শহীদ তাজুলের স্মৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্ম

৪

ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারে আখতার হুসেনকে শেষবিদায়

৫

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

৬

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

৭

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৮

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৯

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

১০

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

১১

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

১২

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

১৩

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

১৪

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৫

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১৬

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১৭

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৮

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৯

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

২০