ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

রাজনীতির সেই পুরনো পথেই কি হাঁটছে এনসিপি?

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৭ এএম
রাজনীতির সেই পুরনো পথেই কি হাঁটছে এনসিপি?

নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে দুর্নীতি, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার। ইতোমধ্যে পাঠ্যবই ছাপানোর কাজে অনিয়মের অভিযোগে দলের যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে পাঠ্যবই ছাপানোর কাজে দুর্নীতি এবং জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ উঠে। সোমবার রাতে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, “তানভীরের বিরুদ্ধে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও উপযুক্ত প্রমাণের অভাবে এতদিন কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে আমরা অভিযোগগুলো তদন্ত করে দেখছি।”

শীর্ষ নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড দলের দুই শীর্ষ নেতা সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ঘিরে বারবার বিতর্ক তৈরি হয়েছে। মার্চ মাসে সারজিস আলম বিশাল গাড়িবহর নিয়ে নিজ এলাকায় শোডাউন দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

গত ৯ এপ্রিল এই দুই নেতা দুর্নীতি দমন কমিশনে (দুদক) যান। যদিও তারা গণমাধ্যমকে জানান, এটি ব্যক্তিগত কাজের অংশ ছিল। এর আগেও সেনাবাহিনীকে জড়িয়ে তাদের কিছু বক্তব্য বিতর্ক সৃষ্টি করে।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ বিষয়ে বলেন, “আমাদের শীর্ষ নেতৃত্বের ভুল হলে, কেন্দ্রীয় নেতারা তাদের প্রশ্ন করতে পারছেন এবং সেই প্রশ্নের জবাবও প্রকাশ্যে দেওয়া হচ্ছে। এটি ইতিবাচক দিক।”

কেন্দ্রীয় কমিটির অসন্তোষ দল গঠনের শুরুতেই শীর্ষ নেতাদের বিলাসী জীবনযাপন, বিতর্কিত কর্মকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে কেন্দ্রীয় কমিটির অনেক সদস্য অসন্তোষ প্রকাশ করেছেন। শুক্রবার অনুষ্ঠিত সাধারণ সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

কেন্দ্রীয় কমিটির একজন সদস্য জানান, “আমরা যে পরিবর্তনের রাজনীতির কথা বলি, তা কখনো কখনো শীর্ষ নেতাদের কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হচ্ছে। এতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

নতুন দলের জন্য পুরনো চ্যালেঞ্জ গত ফেব্রুয়ারির শেষের দিকে আত্মপ্রকাশ করা এনসিপি নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করে। তবে দলটির কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতি, বদলি বাণিজ্য এবং চাঁদাবাজির অভিযোগ শুরু থেকেই উঠছে।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, “নতুন দল হিসেবে এনসিপিকে এখনো পরিণত হতে হবে। তাদের ভুলত্রুটি প্রতিপক্ষের সুবিধা সৃষ্টি করবে। তাই তাদের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত।”

তবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আত্মসমালোচনা করে বলেন, “আমাদের কিছু সীমাবদ্ধতা এবং ভুলত্রুটি রয়েছে। কিন্তু আমরা এগুলো কাটিয়ে উঠতে চাই। আমাদের সমালোচকরা চায় আমরা ভালো করি, আর আমরাও সেই লক্ষ্যেই কাজ করছি।”

তথ্যসূত্র: বিবিসি বাংলা

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১০

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১১

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১২

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৩

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৪

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৫

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

১৬

যেভাবে সমন্বিত ডিজিটাল-রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘গুমচর’

১৭

শাহজালাল বিমানবন্দরের সামনে প্রবাসীর ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

১৮

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

১৯

প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

২০