ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

মব ভায়োলেন্স প্রতিরোধে সদিচ্ছার অভাব

মোহাম্মদ নুরুল হুদা
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৭:৩৩ পিএম
মব ভায়োলেন্স প্রতিরোধে সদিচ্ছার অভাব

দেশে মব ভায়োলেন্স প্রতিরোধে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। এ বিষয়ে সরকার যদি কঠোর অবস্থানে থাকত, তাহলে এভাবে একের পর এক মব সৃষ্টি হতো বলে মনে করি না। দিন দিন এটা বাড়ছে। কিন্তু নিয়ন্ত্রণে তেমন ভূমিকা দেখছি না।

এভাবে চলতে থাকলে সমাজে আরো বিশৃঙ্খলা দেখা দেবে। তার আগেই সবাইকে এ বিষয়ে সতর্ক হতে হবে। এরই মধ্যে দেশে মব ভায়োলেন্সে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। অনেক মানুষ আহত হয়েছে।

অনেক প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। যার প্রভাব সার্বিকভাবে সমাজ ও রাষ্ট্রর ওপর পড়েছে। তাই মবের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, এগুলো বেআইনি কাজ। সরকার বলছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কিন্তু যদি এই কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে দেশে আরো বিশৃঙ্খলা বাড়বে। কারণ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে কঠোরভাবে মব নিয়ন্ত্রণ করতে হবে।

যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সামাজিকভাবেও এ ধরনের ঘটনা প্রতিরোধ করতে হবে। এখন যেভাবে সমাজে মব ভায়োলেন্স চলছে, তাতে শুধু পুলিশের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না।

এর দায় সমাজের সব মানুষেরও আছে। রাজনীতিবিদদের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনসহ সমাজের সব ক্ষেত্রে, সব কিছুতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

লেখক : সাবেক আইজিপি, বাংলাদেশ পুলিশ

প্রথম প্রকাশ: কালের কণ্ঠ, ০৫ জুলাই, ২০২৫

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১০

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১১

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১২

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৩

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৪

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৫

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

১৬

যেভাবে সমন্বিত ডিজিটাল-রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘গুমচর’

১৭

শাহজালাল বিমানবন্দরের সামনে প্রবাসীর ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

১৮

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

১৯

প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

২০