ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা
আশিক চৌধুরী - ওয়াও!!!

মুস্তফা ফারুকী- সুপার ফ্লপ!!!

মহসীন আহমেদ
১৯ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পিএম
১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পিএম
মুস্তফা ফারুকী- সুপার ফ্লপ!!!

এক সপ্তাহেই দুইটা ঘটনা ঘটে গেল। সারা শহরে, সারা দেশে হই হই রৈ রৈ - আশিক চৌধুরী, আশিক চৌধুরী। মাত করে দিলেন তিনি, দারুণ প্রেজেন্টেশন দিলেন।

একটা লণ্ডভণ্ড অর্থনীতি আর গাজার মতো ধ্বংসস্তূপে “Enhanced Plot Facilities” স্লাইড দেখিয়ে সবাইকে অবাক করে দিলেন। কিন্তু, আসলে প্রজেক্টগুলো অনেক আগ থেকেই অনুমোদন হয়ে আছে। কিছু কিছু প্রজেক্ট প্রায় শেষের পথে। মাত্র আট মাসে বেজার যে অগ্রগতি, তা অবিশ্বাস্য। অবশ্য বেজা এই কাজটি করেছে ২০১০ থেকে, হাইটেক পার্কও তাই। আর বিডা তো কাজ করছে ২০১৬ থেকে। যা হোক, প্রেজেন্টেশনটা তো ভালো হয়েছে। স্মার্ট প্রেজেন্টার! ওয়াও!!!

কিন্তু মুস্তফা ফারুকী এটা কী করলেন! মনে হলো সংস্কৃতির দুর্ভিক্ষই তুলে ধরলেন। অবশ্য এটা নিশ্চিত উনি কখনও মঙ্গল শোভাযাত্রা দেখেননি। যা শুনেছেন, তাই বলেছেন।

পুরান ঢাকার বিয়েবাড়ির ব্যান্ড পার্টি, ঘোড়া আর বাহাদুর শাহ পার্ক থেকে ঘোড়াগাড়ি এনে সংস্কৃতির আকাল তুলে ধরলেন। ফাইন আর্টস ইনস্টিটিউট প্রত্যাখ্যান করেছে, তাতে কী? পুরান ঢাকার মিস্ত্রিরা আছে না? ওদের দিয়েই কাজটা করে ফেললেন। নিজের জেদ তো টিকিয়ে রাখতে পারলেন!!!

ফারুকীর এই ধরনের সুপার ফ্লপে অভ্যস্ত। তার টেলিভিশন সিনেমা হিট করেছিল, কিন্তু ৪২০, ৮৪০ তো ফ্লপ খেয়েছে। তাতে তার উপদেষ্টা দায়িত্বে কোনো অসুবিধা নেই। অন্য উপদেষ্টারা এসব নিয়ে চিন্তাও করে না। যার যার ধান্ধা তার তার কাছে। কে যে কী করছে কেউ বুঝে না।

তার উপর আমার শুরু হয়েছে আমরণ অনশন। রাজু ভাস্কর্যে ইউনুসকে তারা ৫ বছর দেখতে চায়। যদিও আজকে ৫ জন বসেছে, এটা লক্ষ লক্ষ হতে কত আর সময় লাগবে?

গত পরশুও নারায়ণগঞ্জ “মার্চ ফর ইউনুস”-এ হয়েছিল পনেরো জন। এখন ইউনুস সেন্টার অ্যাকটিভ হয়ে উঠেছে। আমরা ছুটে চলেছি কোম্পানি শাসনের দিকে। দেখা যাক, কোথায় গিয়ে ঠেকে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

১

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

২

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৩

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৪

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৫

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

৬

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

৭

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

৮

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

৯

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১০

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১১

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১২

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৩

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৪

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৫

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

১৬

যেভাবে সমন্বিত ডিজিটাল-রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘গুমচর’

১৭

শাহজালাল বিমানবন্দরের সামনে প্রবাসীর ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

১৮

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

১৯

প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

২০