ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

জীবনানন্দ দাশ বিষয়ক কিছু প্রশ্ন ও উত্তর

প্রিয়ভূমি প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ পিএম
১০ আগস্ট ২০২৬, ০৪:৫৪ পিএম
জীবনানন্দ দাশ বিষয়ক কিছু প্রশ্ন ও উত্তর

জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) ছিলেন বিংশ শতাব্দীর বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি। তিনি “রূপসী বাংলার কবি” হিসেবে খ্যাত। তাঁর কবিতায় প্রকৃতি, বিষণ্ণতা, মৃত্যুচেতনা এবং আধুনিক জীবনের জটিলতা বিশেষভাবে ধরা পড়ে। তিরিশের দশকের এই ব্যতিক্রমী কবি মৃত্যুর পর ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করেন এবং আজ তিনি বাংলা সাহিত্যের এক অপরিহার্য অংশে পরিণত হয়েছেন।

জীবনানন্দ দাশ বিষয়ক প্রশ্ন ও উত্তর:

১. প্রশ্ন: জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম? উত্তর: বনলতা সেন

২. প্রশ্ন: রূপসী বাংলার কবি? উত্তর: জীবনানন্দ দাশ

৩. প্রশ্ন: দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ? উত্তর: বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডুলিপি

৪. প্রশ্ন: জীবনানন্দ দাশের জন্ম স্থান? উত্তর: বরিশাল

৫. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে, আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহণ করেন, তিনি কে? উত্তর: জীবনানন্দ দাশ

৬. প্রশ্ন: জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি? উত্তর: কবিতার কথা

৭. প্রশ্ন: জীবনানন্দ দাশ প্রধানত? উত্তর: প্রকৃতির কবি

৮. প্রশ্ন: কবি জীবনানন্দ দাশের ওপর যে বিদেশী গবেষক গবেষণা করেন তাঁর নাম? উত্তর: ক্লিনটন বি. সিলি

৯. প্রশ্ন: “বাংলার মুখ” কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর: রূপসী বাংলা

১০. প্রশ্ন: জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর: ১৮৯৯ সালে

১১. প্রশ্ন: তিরিশ দশকের সবচেয়ে ‘তথাকথিত’ কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়? উত্তর: জীবনানন্দ দাশ

১২. প্রশ্ন: ‘পাখীর নীড়ের মত চোখ’ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্টা কে? উত্তর: জীবনানন্দ দাশ

১৩. প্রশ্ন: কার কবিতাকে ‘চিত্ররূপময়’ বলা হয়েছে? উত্তর: জীবনানন্দ দাশ

১৪. প্রশ্ন: জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কিসের পরিচায়ক? উত্তর: স্বদেশ প্রীতি ও নিসর্গময়তা

১৫. প্রশ্ন: ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা? উত্তর: জীবনানন্দ দাশ

১৬. প্রশ্ন: ‘আবার আসিব ফিরে এই ধানসিড়িটির তীরে এই বাংলায়’—এই লাইনটি কোন কবির কবিতায় পাওয়া যায়? উত্তর: জীবনানন্দ দাশ

১৭. প্রশ্ন: ‘কবিতার কথা’ প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর: জীবনানন্দ দাশ

১৮. প্রশ্ন: ‘সাতটি তারার তিমির’ কাব্যটি কার লেখা? উত্তর: জীবনানন্দ দাশ

১৯. প্রশ্ন: জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর: ঝরা পালক

২০. প্রশ্ন: বাংলা সাহিত্যের কোন কবি কলকাতায় ট্রাম দুর্ঘটনায় প্রাণ হারান? উত্তর: জীবনানন্দ দাশ

২১. প্রশ্ন: ‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে’—কার লেখা? উত্তর: জীবনানন্দ দাশ

২২. প্রশ্ন: Who is the poet of ‘Ruposhi Bangla’ Poem? উত্তর: Jibanananda Das

২৩. প্রশ্ন: বাংলা সাহিত্যের ইতিহাসে কবিতা সংক্রান্ত প্রথম পত্রিকা কোনটি? উত্তর: কবিতা

২৪. প্রশ্ন: বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি ১৯৪২ খ্রিস্টাব্দে এডগার পো রচিত ‘টু হেলেন’ কবিতা থেকে কোন কবিতাটি রচনা করেন? উত্তর: বনলতা সেন

২৫. প্রশ্ন: কোনটি প্রবন্ধ গ্রন্থ? উত্তর: কবিতার কথা

২৬. প্রশ্ন: জীবনানন্দ দাশ - এর ধানসিঁড়ি নদী কোথায় অবস্থিত? উত্তর: বরিশাল

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

১

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

২

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৩

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৪

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৫

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

৬

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

৭

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

৮

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

৯

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১০

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১১

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১২

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৩

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৪

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৫

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

১৬

যেভাবে সমন্বিত ডিজিটাল-রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘গুমচর’

১৭

শাহজালাল বিমানবন্দরের সামনে প্রবাসীর ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

১৮

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

১৯

প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

২০