

আজ প্রকাশিত হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল। এতে চমৎকার সাফল্য অর্জন করে গোল্ডেন জিপিএ-৫ (সব বিষয়ে এ+) পেয়েছে সুনামগঞ্জের মেধাবী শিক্ষার্থী কাঙ্ক্ষিতা দে অরণি। সে সুনামগঞ্জ সদরের ঐতিহ্যবাহী সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এই পরীক্ষায় অংশ নিয়েছিল।
কাঙ্ক্ষিতা সুনামগঞ্জ সদর উপজেলার অধিবাসী অমিয় দে এবং শিপ্রা কর দম্পতির সন্তান। মেয়ের এমন অভাবনীয় কৃতিত্বে আনন্দের বন্যা বইছে পরিবার ও বিদ্যালয় প্রাঙ্গণে। কাঙ্ক্ষিতার এই সাফল্যের খবরে তার শিক্ষক, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
মেধাবী এই শিক্ষার্থী কেবল পড়াশোনাতেই সীমাবদ্ধ থাকেনি; সংস্কৃতি ও বিনোদনের বিভিন্ন ক্ষেত্রেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে। পড়াশোনার পাশাপাশি সে একজন দক্ষ নৃত্যশিল্পী। নাচ ছাড়াও অবসর সময়ে বই পড়তে এবং নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসে সে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে কাঙ্ক্ষিতা দে অরণি জানায়, সে বড় হয়ে একজন সফল সাইকিয়াট্রিস্ট (মনোরোগ বিশেষজ্ঞ) হতে চায়। মানুষের মানসিক স্বাস্থ্য সেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত করাই তার মূল লক্ষ্য।
নিজের সাফল্যের পেছনে মা-বাবা এবং বিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক দিকনির্দেশনা ও অপরিসীম অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে কাঙ্ক্ষিতা। আগামীতে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সে সকলের আশীর্বাদ ও দোয়া প্রার্থী।
মন্তব্য করুন